| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আরেকটা বিপ্লব সন্নিকটে, প্রস্তুত থাকতে হবে: জামায়াত আমির

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৬ ইং | ১৯:২৮:৪৭:অপরাহ্ন  |  ৯১৩ বার পঠিত
আরেকটা বিপ্লব সন্নিকটে, প্রস্তুত থাকতে হবে: জামায়াত আমির

স্টাফ রিপোর্টার: আরেকটা বিপ্লব সন্নিকটে জানিয়ে দেশবাসীকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। 

বুধবার (৫ আগস্ট) গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসমাবেশে তিনি এ আহ্বান জানান।

জামায়াত আমির বলেন, বর্তমান সরকার জাতির সাথে প্রতারণা করছে। বিএনপি ধোঁকাবাজ। আওয়ামী লীগ যা করেছে সাড়ে ১৫ বছরে, বিএনপি ৫ মাসে তা দেখিয়ে দিয়েছে।

তিনি বলেন, বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি। আপস করার জন্য চাপ দেওয়া হয়েছে। গত কয়েকদিনে শিক্ষাঙ্গনে যা হচ্ছে, ছাত্র আর শিক্ষকরা আতঙ্কিত। দেশবাশীকে প্রস্তুত থাকতে হবে। আরেকটা বিপ্লব সন্নিকটে।

শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের আন্দোলনে গড়ে ওঠে নাই। নেতৃত্ব দিয়েছে তরুণরা, লড়েছে সারা দেশের মানুষ। এই আন্দোলোনে কোনো একক মাস্টারমাইন্ড স্বীকার করি না। মাস্টারমাইন্ড হাজার কোটি নির্যাতিত মানুষ। তাদের নিয়ে রাজনীতি হোক এটা চাই না।

জামায়াত আমির বলেন, জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের রাষ্ট্রিয়ভাবে স্বীকৃতি দিতে হবে। খুনিদের বিদেশ থেকে এনে বিচার করতে হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪