অনলাইন ডেস্ক: রাজধানীর শ্যামলীতে অবস্থিত ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে মনোনয়ন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমদের স্বাক্ষর করা গত ৩০ জুলাইয়ের এক চিঠিতে এ মনোনয়নের বিষয়টি জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে ববি হাজ্জাজ এমপিকে মনোনয়ন দেওয়া হয়েছে। পাশাপাশি, মনোনীত সভাপতির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া বিষয়টি অবহিত করতে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের কাছেও প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/রাফিদ