| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রাম বোর্ডের এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন রুটিন প্রকাশ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৪, ২০২৬ ইং | ২১:২৩:৪৪:অপরাহ্ন  |  ১০৫৫ বার পঠিত
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন রুটিন প্রকাশ

অনলাইন ডেস্ক: প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট থেকে স্থগিত পরীক্ষাগুলো শুরু হয়ে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

মঙ্গলবার (৪ আগস্ট) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী নতুন রুটিন প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন।

রুটিন অনুযায়ী, ২০ আগস্ট ইংরেজি দ্বিতীয় পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। ২২ আগস্ট তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং ২৭ আগস্ট এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ২৯ আগস্ট ভূগোল প্রথম পত্র, ৩১ আগস্ট ভূগোল দ্বিতীয় পত্র, ২ সেপ্টেম্বর রসায়ন, ইসলামের ইতিহাস, ইতিহাস, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে ৫ সেপ্টেম্বর।

রুটিন অনুযায়ী, ৭ সেপ্টেম্বর অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ৯ সেপ্টেম্বর অর্থনীতি দ্বিতীয় পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপের তত্ত্বীয় দ্বিতীয় পত্রের মাধ্যমে স্থগিত পরীক্ষার কার্যক্রম শেষ হবে।

ব্যবহারিক পরীক্ষার বিষয়ে বোর্ড জানিয়েছে, ৯ থেকে ১৮ আগস্টের মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং ২৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বর বোর্ডে জমা দিতে হবে।

উল্লেখ্য, চলতি বছরের ২ জুলাই থেকে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা শুরু হয়। তবে বৈরী আবহাওয়া ও বন্যার কারণে ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়। পরে ২৭ জুলাই থেকে পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী নিয়মিত পরীক্ষাগুলো পুনরায় শুরু হয়।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪