| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘ক্ষমা চাওয়ায় ইউক্রেনের তিনটি স্থানে হামলার পরিকল্পনা বাতিল করে ইরান’

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৪, ২০২৬ ইং | ১৪:৩৬:১০:অপরাহ্ন  |  ১৩৮৬ বার পঠিত
‘ক্ষমা চাওয়ায় ইউক্রেনের তিনটি স্থানে হামলার পরিকল্পনা বাতিল করে ইরান’

অনলাইন ডেস্ক: ইউক্রেনের তিনটি স্থানে হামলার প্রস্তুতি নেওয়ার পর তা বাতিল করেছে ইরান—এমন দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজাঈ।

সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাঈ বলেন, ইউক্রেনে পাল্টা হামলার জন্য ইরানের সশস্ত্র বাহিনী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছিল। তবে পরবর্তীতে ইউক্রেনের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার পর অভিযানটি বাতিল করা হয়।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালিতে ইরানের নির্ধারিত নৌপথের বাইরে কোনো সামুদ্রিক রুট ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। কোনো শত্রুভাবাপন্ন জাহাজ ‘অবৈধ পথ’ ব্যবহার করার চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

রেজাঈ দাবি করেন, সাম্প্রতিক ১৭ দিনের সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মার্কিন বাহিনী বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তার ভাষ্য অনুযায়ী, এসব হামলা যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে।

এর আগে, ২৫ জুলাই ইরান অভিযোগ করে, কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেন হামলা চালিয়েছে। ওই ঘটনায় একজন নাবিক নিহত হন বলে দাবি করে তেহরান।

পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহার সঙ্গে যোগাযোগ করে ওই ঘটনার জন্য ক্ষতিপূরণ দাবি করেন।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযানের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। এর জবাবে ইরান বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালায় বলে দাবি করা হয়।

পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং একটি সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও তা পরে ভেঙে পড়ে। এরপর দুই পক্ষের মধ্যে আবারও কয়েক দফা সামরিক হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪