| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৩, ২০২৬ ইং | ২১:২৪:২৫:অপরাহ্ন  |  ২১৬০ বার পঠিত
লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনী ফসফরাস বোমা নিক্ষেপ করেছে বলে দাবি করেছে দেশটির সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি।

আর্ন্তজাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাশনাল নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, নাবাতিয়েহ গভর্নরেটের ইয়ারুন, আরনুন এবং বিন্ত জুবাইল এলাকার জলপাই ও পাইনগাছের বাগান লক্ষ্য করে এসব বোমা নিক্ষেপ করা হয়। এতে বিস্তীর্ণ এলাকায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে।

সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে, নাবাতিয়েহর কাছে আলী আল-তাহের পাহাড় এলাকায় ইসরায়েলি বাহিনী দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া টায়ার শহরের বাইত আল-সাইয়াদ এলাকায় একটি ইসরায়েলি ড্রোন থেকে স্টান গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

এদিকে, দক্ষিণ লেবাননে ৪০১তম ব্রিগেডের অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

রোববার প্রকাশিত এক বিবৃতিতে তারা জানায়, ৯১তম ডিভিশনের অধীনে থাকা ৪০১তম ব্রিগেড আট মাস আগে ওই অঞ্চলে অভিযান শুরু করেছিল।

বিবৃতিতে বলা হয়, এই সময়ে ব্রিগেডটি সীমান্তজুড়ে প্রতিরক্ষামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি দক্ষিণ লেবাননের তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চলে’ বিভিন্ন সামরিক অভিযান চালিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, অভিযানের সময় হিজবুল্লাহর এক হাজার ২০০টিরও বেশি স্থাপনা ধ্বংস করা হয়েছে। এর মধ্যে শত শত মিটার দীর্ঘ ভূগর্ভস্থ সুড়ঙ্গও রয়েছে।

এছাড়া অভিযানে ৬০০টিরও বেশি অস্ত্র উদ্ধার এবং ৬০ জনের বেশি হিজবুল্লাহ সদস্যকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সূত্র: আল জাজিরা 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪