| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫ আগস্ট গণমাধ্যমে ছুটি ঘোষণা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৩, ২০২৬ ইং | ১৯:২৯:৩৯:অপরাহ্ন  |  ২৬৯৭ বার পঠিত
৫ আগস্ট গণমাধ্যমে ছুটি ঘোষণা

স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী বুধবার (৫ আগস্ট) গণমাধ্যম অফিসে ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। 

সোমবার (৩ আগস্ট) নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, আগামী বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমাধ্যম অফিস ছুটি থাকবে। এই ছুটির সময়ও নোয়াবের সদস্যরা বিশেষ ব্যবস্থায় পত্রিকা প্রকাশ করতে পারবেন।

এদিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশে সরকারি ছুটি থাকবে। গত বছর থেকে দিনটি সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪