| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সমুদ্রপথে স্পেনে যাওয়ার চেষ্টা, প্রাণ হারালেন মরক্কোর ফুটবলার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৩, ২০২৬ ইং | ১৮:০৮:২৮:অপরাহ্ন  |  ৪৮২৮০ বার পঠিত
সমুদ্রপথে স্পেনে যাওয়ার চেষ্টা, প্রাণ হারালেন মরক্কোর ফুটবলার

স্পোর্টস ডেস্ক: উন্নত জীবনযাপনের আশায় আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকদের সাগরপাড়ি দিয়ে ইউরোপে পাড়ি জমানোর বিষয়টি নতুন কিছু নয়। একই পন্থা অনুসরণ করেছিলেন মরক্কোর নারী ফুটবলার ফাতেন বিন ওমর আল আজিজি। কিন্তু স্প্যানিশ এনক্লেভ সিউতায় পৌঁছানোর চেষ্টাকালে প্রাণ হারান তিনি।

ইতোমধ্যে তার দাফন সম্পন্ন হয়েছে, যেখানে শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হন শত শত শোকার্ত মানুষ।

পারিবারিক সূত্রে জানা গেছে, যেদিন ফাতেন মৃত্যুবরণ করেন, ঠিক সেই দিনই তার কাঙ্ক্ষিত শেনজেন ভিসা অনুমোদিত হয়েছিল। বৈধ উপায়ে ইউরোপ ভ্রমণের ছাড়পত্র পাওয়ার দিনেই অবৈধ ও ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিতে গিয়ে তার জীবনপ্রদীপ নিভে যায়।

উত্তর আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশের অন্যতম জনপ্রিয় কিন্তু ঝুঁকিপূর্ণ রুট হিসেবে পরিচিত সিউতা সীমান্ত। প্রতিবেদন অনুযায়ী, ফাতেনের মর্মান্তিক মৃত্যুর ঘটনার পাশাপাশি সাম্প্রতিক সময়ে একই পথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে বেশ কয়েকজন অভিবাসীর প্রাণহানি ঘটেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪