| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

'হাসিনা চলে যাচ্ছে, এটা তো অলৌকিক ঘটনা মনে হচ্ছিল'

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৩, ২০২৬ ইং | ১২:১৩:৩০:অপরাহ্ন  |  ৪১৬১ বার পঠিত
'হাসিনা চলে যাচ্ছে, এটা তো অলৌকিক ঘটনা মনে হচ্ছিল'

অনলাইন ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনার দেশ ছাড়ার খবর শুনে তাদের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়েছিল এবং ঘটনাটি তাদের কাছে প্রায় অলৌকিক বলে মনে হয়েছিল।

এক সাক্ষাৎকারে তিনি জানান, সেনাসদরে সেনাপ্রধানের কাছ থেকেই তারা শেখ হাসিনার দেশ ছাড়ার খবর পান।

ওই মুহূর্তের অনুভূতি সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “তখন দারুণ একটা উত্তেজনা কাজ করছিল। হাসিনা চলে যাচ্ছেন এটা আমাদের কাছে যেন অলৌকিক একটি ঘটনা মনে হচ্ছিল।”

তিনি বলেন, “১৭ বছর ধরে আমরা এ লক্ষ্যেই আন্দোলন করেছি। এত দীর্ঘ ও কঠিন আন্দোলনের পর সেই সময়ের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।”

মির্জা ফখরুল জানান, পরে রাজনৈতিক নেতারা সেনাসদর থেকে বঙ্গভবনে যান। সেখানে তিন বাহিনীর প্রধান, ডিজিএফআই ও এনএসআইয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বৈঠকের শুরুতেই তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি উত্থাপন করেন। তার ভাষ্য অনুযায়ী, সেনাপ্রধান এতে সম্মতি জানিয়ে বলেন, “হ্যাঁ, এটা অবশ্যই করা উচিত।” এরপর রাষ্ট্রপতি বলেন, উপস্থিত সবাই একমত হল বিষয়টি বাস্তবায়ন করা হবে।

অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নিয়ে আলোচনার সময় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নাম উঠে আসে বলেও জানান মির্জা ফখরুল। তার দাবি, এই প্রস্তাবটি ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে আসে; কোনো রাজনৈতিক দল থেকে ইউনূসের নাম প্রস্তাব করা হয়নি।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪