| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৬ ইং | ১৫:৫৬:১৩:অপরাহ্ন  |  ২৭৪৯৮৮ বার পঠিত
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

আন্তর্জাতিক ডেস্ক: লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহাম আজ সোমবার (২০ জুলাই) যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের আহ্বান পাবেন তিনি। বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের স্থলাভিষিক্ত হচ্ছেন বার্নহাম।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার লেবার পার্টির নেতা নির্বাচিত হন গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহাম। হাউস অব কমন্সে লেবার পার্টির ৪০৩ জন এমপির মধ্যে ৩৭৯ জন তার পক্ষে সমর্থন দেন।

ব্রিটেনের সংসদীয় ব্যবস্থায় সাধারণ নির্বাচন ছাড়াই ক্ষমতাসীন দল নেতা পরিবর্তনের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারে। বর্তমান আইনে ২০২৯ সালের আগে সাধারণ নির্বাচন বাধ্যতামূলক নয়, তবে নতুন প্রধানমন্ত্রী চাইলে আগেই নির্বাচন আহ্বান করতে পারবেন।

দায়িত্ব গ্রহণের পর ডাউনিং স্ট্রিটে জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন বার্নহাম। তার কার্যালয় জানিয়েছে, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, জনজীবনের মানোন্নয়ন এবং বিভাজনমূলক রাজনীতি কমানোর বিষয়টি তার ভাষণের মূল প্রতিপাদ্য হবে।

দায়িত্ব নেওয়ার পর নতুন মন্ত্রিসভা গঠনেও বড় ধরনের পরিবর্তনের আভাস রয়েছে। বিশেষ করে অর্থ, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন মুখ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুদ্ধারই হবে নতুন প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪