| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাম্পের স্বাক্ষর মূল্যহীন: মোজতবা খামেনি

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৬ ইং | ১৭:৩০:০১:অপরাহ্ন  |  ১১৯৪৪৭৮ বার পঠিত
ট্রাম্পের স্বাক্ষর মূল্যহীন: মোজতবা খামেনি

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র বারবার সমঝোতা স্মারক লঙ্ঘন করে প্রমাণ করেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর ‘সম্পূর্ণ মূল্যহীন এবং এর কোনো বিশ্বাসযোগ্যতা নেই’।

শনিবার (১৮ জুলাই) এক লিখিত বিবৃতিতে তিনি এ কথা জানান। ইরান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির শর্ত যুক্তরাষ্ট্র বারবার ভঙ্গ করার পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন।

গত সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পর উভয় পক্ষই একে অপরের ওপর হামলা চালিয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে নতুন করে সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই মোজতবা খামেনি তাঁর বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের জেনে রাখা উচিত যে ইরানি জাতি এবং ‘প্রতিরোধ ফ্রন্টের’ কাছে মার্কিনীদের জন্য ‘অবিস্মরণীয় শিক্ষা’ রয়েছে। সূত্র: রয়টার্স

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪