| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলে ৮ ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৫ ইং | ১০:৪৮:০৩:পূর্বাহ্ন  |  ১৭৩৬৪৯৪ বার পঠিত
ইসরায়েলে ৮ ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত
ছবির ক্যাপশন: গত কয়েক ঘণ্টায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ফাইল ছবি

ইন্টারন্যাশনাল ডেস্ক : ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, গত কয়েক ঘণ্টায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের ওয়াইনেট সংবাদ সংস্থার বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ কোম্পানির কৌশলগত স্থাপনার কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এতে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে।

টাইমস অফ ইসরায়েলের খবর বলছে, দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ সরবরাহে গোলযোগ দেখা দিয়েছে। ইসরায়েল ইলেকট্রিক করপোরেশন বলছে, বিদ্যুৎব্যবস্থা স্বাভাবিক করার কাজ চলছে। অবকাঠামো মেরামত ও ঝুঁকিপূর্ণ সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে। নিরাপত্তাবাহিনীও সেখানে কাজ করে যাচ্ছে।

বিবিসির খবরে বলা হয়েছে, ইরানের হামলার সময় প্রায় ৩৫ মিনিট ধরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে সাইরেন বেজেছে। সম্প্রচারমাধ্যম চ্যানেল থার্টিনের খবর বলছে, ১৩ জুন হামলা শুরুর পর থেকে আজ সবচেয়ে লম্বা সময় আশ্রয়কেন্দ্রে থাকতে হয়েছে ইসরায়েলিদের।


রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪