| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হামের উপসর্গে একদিনে আরও ৩ জনের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জুন ০৯, ২০২৬ ইং | ১০:০০:২৫:পূর্বাহ্ন  |  ২৫৩৮২ বার পঠিত
হামের উপসর্গে একদিনে আরও ৩ জনের মৃত্যু

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজারের বেশি রোগীর শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৯৮০ জন। তাদের মধ্যে ৯৩৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আরও ৫৪ জন আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৮৬ দিনে দেশে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৯ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে মারা গেছে ৯২ জন শিশু।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জন শিশু ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

এ পর্যন্ত ৮৬ দিনে দেশে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৮৪ জনে। এর মধ্যে ৬৬ হাজার ১৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৮৩৩ জনে পৌঁছেছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪ জনসহ এখন পর্যন্ত ৬২ হাজার ২৯২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলে জানানো হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪