| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাম উপসর্গে একদিনে আরও ৩ মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৬ ইং | ১৬:২৭:১১:অপরাহ্ন  |  ৩৭৮ বার পঠিত
হাম উপসর্গে একদিনে আরও ৩ মৃত্যু

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩২ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে মৃত্যুর মধ্যে ঢাকা বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ১ জন শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৬১৩ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং আরও ৯১৫ জনের মধ্যে উপসর্গ পাওয়া গেছে। সবমিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ৭৭ হাজার ৭৯১ জনের মধ্যে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে, যার মধ্যে ৯ হাজার ৬২০ জনের হাম শনাক্ত করা হয়েছে।

এছাড়া একই সময়ে মোট ৬৩ হাজার ১৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫৮ হাজার ৯৬৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি ও দ্রুত শনাক্তকরণ কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪