| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেতানিয়াহুকে ধন্যবাদ, হুমকি মুছে ফেলতে অনেক দূর এগিয়েছি: ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৫ ইং | ০৩:২২:৫১:পূর্বাহ্ন  |  ১৭৩৭৯৯৫ বার পঠিত
নেতানিয়াহুকে ধন্যবাদ, হুমকি মুছে ফেলতে অনেক দূর এগিয়েছি: ট্রাম্প
ছবির ক্যাপশন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স

ইন্টারন্যাশনাল ডেস্ক : জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন তিনি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী দল হিসেবে কাজ করেছেন। খবর আল–জাজিরার।

ভাষণে ট্রাম্প বলেন, ‘আমি প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুকে ধন্যবাদ ও অভিনন্দন জানাতে চাই। আমরা এমন একটি দল হিসেবে কাজ করেছি, যা সম্ভবত আগে কখনও কোনো দল করেনি। আমরা ইসরায়েলের এই ভয়াবহ হুমকি মুছে ফেলতে অনেক দূর এগিয়েছি।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, আমি ইসরায়েলি সেনাবাহিনীকে তাদের অসাধারণ কাজের জন্য ধন্যবাদ জানাতে চাই।

শনিবার দিবাগত রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বোমারু বিমান। এর পর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাত ১০টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প। ট্রাম্পের ভাষণ মার্কিন টেলিভিশন চ্যানেলগুলো সম্প্রচার করে।


রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪