| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্ভুল আঘাত প্রমাণ করে ‘আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি বৃদ্ধি পাচ্ছে’: ইরান

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৫ ইং | ২০:০০:১৩:অপরাহ্ন  |  ১৭৪০৯৪৩ বার পঠিত
নির্ভুল আঘাত প্রমাণ করে ‘আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি বৃদ্ধি পাচ্ছে’: ইরান
ছবির ক্যাপশন: শুক্রবার ইরানের হামলার পর ইসরায়েলের বেয়ারশেভাে এলাকার দৃশ্য

ইন্টারন্যাশনাল ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা সর্বশেষ দফার হামলায় ইসরায়েলি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব স্থাপনার মধ্যে নেভাতিম ও হাতজেরিম ঘাঁটিও রয়েছে।

এক বিবৃতির বরাত দিয়ে আল-জাজিরা জানায়, আইআরজিসি বলছে ‘তেল আবিব, হাইফা ও বিরসেবায় নির্ভুল আঘাত প্রমাণ করে যে আমাদের আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র শক্তি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে’।

এদিকে শুক্রবার (২০ ‍জুন) বিকেলে তেল আবিব, হাইফা এবং বেয়ারশেভায় হামলা চালিয়েছে ইরান। হামলায় ২৫ টি মিসাইল ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এত অন্তত ২৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল


রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪