| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বার্সা তারকাকে ছাড়াই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা সুইডেনের

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ১১:৩৮:০৫:পূর্বাহ্ন  |  ৩১৯ বার পঠিত
বার্সা তারকাকে ছাড়াই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা সুইডেনের

স্পোর্টস ডেস্ক: সুইডেন তাদের আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ঘোষিত দলে আর্সেনালের ফরোয়ার্ড ভিক্টর ইয়োকেরেশ এবং লিভারপুলের আলেকজান্ডার ইসাক জায়গা পেয়েছেন। তবে টটেনহ্যামের দেজান কুলুসেভস্কি এবং বার্সেলোনার রুনি বার্দঘজি শেষ পর্যন্ত স্কোয়াডে জায়গা পাননি।

গ্রাহাম পটার ঘোষিত এই দলে জাতীয় দলে নিয়মিত না হলেও ক্লাব ফুটবলে অভিষেক মৌসুমেই আলো ছড়ানো রুনি বার্দঘজিকে বাদ দেয়া হয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ২৬টি ম্যাচে অংশ নিয়ে ২টি গোল এবং ৪টি অ্যাসিস্ট করেন। স্কোয়াডে জায়গা না পেয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তাও দেন তিনি, যেখানে তিনি বলেন, কঠিন পথ পাড়ি দিলেও তার মনে ভয় নেই, কারণ সৃষ্টিকর্তা তার পাশে আছেন।

অন্যদিকে বার্সেলোনার কোচ হানসি ফ্লিক সাম্প্রতিক সময়ে বার্দঘজির প্রশংসা করে বলেন, তিনি একজন অসাধারণ খেলোয়াড়, যিনি বিশ্বের সেরা ফুটবলারদের সঙ্গে খেলছেন এবং নিজের খেলায় ধারাবাহিক উন্নতি করছেন। তিনি আরও জানান, মৌসুম শেষে এ নিয়ে আলোচনা হবে এবং দলের প্রতিটি সদস্যই গুরুত্বপূর্ণ।

সুইডেন দলে থাকা লিভারপুলের ফরোয়ার্ড আলেকজান্ডার ইসাকের জন্য চলতি মৌসুম খুব একটা সহজ যায়নি। চোটের কারণে তিনি লিভারপুলের হয়ে মাত্র আটটি ম্যাচে শুরুর একাদশে ছিলেন। কোচ গ্রাহাম পটার আশা প্রকাশ করেছেন, মৌসুমের শেষ ম্যাচগুলোতে তিনি মাঠে ফিরবেন এবং তাকে পূর্ণ ফিট অবস্থায় পাওয়াই দলের মূল লক্ষ্য।

অন্যদিকে হাঁটুর চোটে পুরো মৌসুমই প্রায় মাঠের বাইরে থাকা দেজান কুলুসেভস্কি শেষ পর্যন্ত স্কোয়াডে জায়গা হারিয়েছেন।

বিশ্বকাপ বাছাইপর্বে ব্যর্থতার পর প্লে-অফের পথ ধরে টুর্নামেন্টে জায়গা করে নেয় সুইডেন। গ্রুপ পর্বে মাত্র দুই পয়েন্ট নিয়ে তারা তালিকার তলানিতে থাকলেও নেশনস লিগে ভালো পারফরম্যান্স তাদের নতুন সুযোগ এনে দেয়। প্লে-অফে ইউক্রেন ও পোল্যান্ডকে হারিয়ে তারা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়।

গ্রুপ এফে থাকা সুইডেন তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৪ জুন তিউনিসিয়ার বিপক্ষে, ম্যাচটি হবে মেক্সিকোর মন্টেরিতে। এরপর ২০ জুন হিউস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে এবং ২৫ জুন ডালাসে জাপানের বিপক্ষে খেলবে তারা।

ঘোষিত ২৬ সদস্যের স্কোয়াডে গোলকিপার হিসেবে রয়েছেন ভিক্টর জোহানসন, ক্রিস্টোফার নর্ডফেল্ট এবং জেকব উইডেল জেটারস্ট্রম। ডিফেন্ডারদের তালিকায় আছেন ভিক্টর লিন্ডেলফ, ড্যানিয়েল সভেনসন, এমিল হোম, আইজ্যাক হিয়েন, গুস্তাফ লেগারবিল্কে, হ্যালমার একডাল, গ্যাব্রিয়েল গুডমুন্ডসন, এরিক স্মিথ, কার্ল স্টারফেল্ট এবং এলিয়ট স্ট্রাউড।

মিডফিল্ডে রাখা হয়েছে লুকাস বার্গভাল, ইয়াসিন আয়রি, জেস্পার কার্লস্ট্রম, মাত্তিয়াস সভানবার্গ, কেন সেমা, বেসফোর্ট জেনেলি এবং তাহা আলিকে।

ফরোয়ার্ড লাইনে আছেন ভিক্টর ইয়োকেরেশ, আলেকজান্ডার ইসাক, অ্যান্থনি এলাঙ্গা, বেঞ্জামিন নাইগ্রেন, গুস্তাফ নিলসন এবং আলেকজান্ডার বার্নহার্ডসন।

গোলকিপার

ভিক্টর জোহানসন (স্টোক সিটি), ক্রিস্টোফার নর্ডফেল্ট (এআইকে), জেকব উইডেল জেটারস্ট্রম (ডার্বি কাউন্টি)।

ডিফেন্ডার

ভিক্টর লিন্ডেলফ (অ্যাস্টন ভিলা), ড্যানিয়েল সভেনসন (বরুশিয়া ডর্টমুন্ড), এমিল হোম (জুভেন্টাস), আইজ্যাক হিয়েন (আটালান্টা), গুস্তাফ লেগারবিল্কে (ব্রাগা), হ্যালমার একডাল (বার্নলি), গ্যাব্রিয়েল গুডমুন্ডসন (লিডস ইউনাইটেড), এরিক স্মিথ (সেন্ট পাউলি), কার্ল স্টারফেল্ট (সেল্টা ভিগো), এলিয়ট স্ট্রাউড (মিয়ালবি)।

মিডফিল্ডার

লুকাস বার্গভাল (টটেনহ্যাম), ইয়াসিন আয়রি (ব্রাইটন), জেস্পার কার্লস্ট্রম (উডিনিস), মাত্তিয়াস সভানবার্গ (উলফসবার্গ), কেন সেমা (পাফোস), বেসফোর্ট জেনেলি (ইউনিয়ন সেন্ট-গিলোইস), তাহা আলি (মালমো)।

ফরোয়ার্ড

ভিক্টর ইউকোরেশ (আর্সেনাল), আলেকজান্ডার ইসাক (লিভারপুল), অ্যান্থনি এলাঙ্গা (নিউক্যাসেল ইউনাইটেড), বেঞ্জামিন নাইগ্রেন (সেল্টিক), গুস্তাফ নিলসন (ক্লাব ব্রুগ), আলেকজান্ডার বার্নহার্ডসন (হলস্টেইন কিল)।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪