ফরিদপুর (ভাঙ্গা) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের হরিহাট বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল।
সম্মেলনে তিনি দলীয় কার্যক্রম আরও শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে উন্নয়নের রাজনীতির মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
শহিদুল ইসলাম খান বাবুল বলেন, বিএনপিকে আরও সুসংগঠিত করতে হলে মাঠপর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি নিজের নির্বাচনী এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানিয়ে মাদক কারবারিদের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করারও অনুরোধ করেন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিম, সহসভাপতি ওবায়দুল আলম সম্রাট, বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু মুন্সী, সাধারণ সম্পাদক আইয়ূব মোল্লা, উপজেলা কৃষক দলের সভাপতি সামাদ খন্দকার, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, আলগী ইউনিয়ন বাজার বণিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা মোস্তফা কামালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
রিপোর্টার্স২৪/বাবি