| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বরিশালে বাস ভাঙচুর, শিক্ষার্থী–শ্রমিক সংঘর্ষে আহত ২

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৬ ইং | ০৪:০৬:০২:পূর্বাহ্ন  |  ৯৬০ বার পঠিত
বরিশালে বাস ভাঙচুর, শিক্ষার্থী–শ্রমিক সংঘর্ষে আহত ২

বরিশাল প্রতিনিধি: বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএমএফ পরিবহনের একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ মে) রাতে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন কবি মুকুন্দ দাস কালীবাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থী ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উজিরপুরের ইচলাদী এলাকায় বাসে ওঠা-নামা নিয়ে এক শিক্ষার্থীর সঙ্গে চালকের কথাকাটাকাটি হয়। পরে ওই শিক্ষার্থী ও চালকের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

বাস চালক রাজা মল্লিক অভিযোগ করেন, পরবর্তীতে রাতের দিকে ঢাকাগামী বাসটি টার্মিনাল এলাকায় পৌঁছালে ২০ থেকে ২৫ জন ব্যক্তি রড, পাইপ ও ধারালো অস্ত্র নিয়ে বাসে হামলা চালায়। এতে তাকে মারধর করে আহত করা হয় এবং বাসটি ব্যাপকভাবে ভাঙচুর করা হয়।

অন্যদিকে ঘটনাস্থলে থাকা বিএম কলেজের কয়েকজন শিক্ষার্থী দাবি করেন, শ্রমিকদের পক্ষ থেকে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে শিক্ষার্থী শাকিল গুরুতর আহত হন।

ঘটনার পর টার্মিনাল এলাকায় উভয় পক্ষের মধ্যে আরও সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে।

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন বলেন, তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে।

বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনায় বাস চালক রাজা মল্লিক এবং বিএম কলেজের শিক্ষার্থী কাওসার হোসেন শাকিল আহত হয়েছেন। বর্তমানে তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪