| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোলার অপহৃত কলেজছাত্রীকে কুয়াকাটা থেকে উদ্ধার, আটক ২

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৬ ইং | ০২:১২:৪২:পূর্বাহ্ন  |  ১৩৫৫ বার পঠিত
ভোলার অপহৃত কলেজছাত্রীকে কুয়াকাটা থেকে উদ্ধার, আটক ২

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে ভোলার চরফ্যাশনের অপহৃত কলেজছাত্রী কারিমা হাসানকে (১৭) উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৮ মে) সকালে আটকদের আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, গত বুধবার (৬ মে) চরফ্যাশন এলাকা থেকে কলেজছাত্রী কারিমা হাসানকে অপহরণ করা হয়। অভিযোগ রয়েছে, তাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করার পর তুলে নিয়ে যাওয়া হয়। পরে বিষয়টি ৯৯৯-এ জানানো হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৭ মে) গভীর রাতে কুয়াকাটার হোটেল রুপান্তি থেকে তাকে উদ্ধার করা হয়।

আটক দুজন হলেন চরফ্যাশন এলাকার মো. হাসনাইন (২১) ও মেহেদী হাসান (২৬)। উদ্ধার অভিযানে অংশ নেয় মহিপুর থানা পুলিশ।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই তরুণীকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করা হয়। এরই মধ্যে এ ঘটনায় ভোলার চরফ্যাশন থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে।

ওসি আরও জানান, উদ্ধার হওয়া তরুণীকে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪