| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে নিখোঁজ শিশুর মরদেহ টয়লেট থেকে উদ্ধার, আটক ৩

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৬ ইং | ২৩:৪৫:০৬:অপরাহ্ন  |  ৭০৫ বার পঠিত
শেরপুরে নিখোঁজ শিশুর মরদেহ টয়লেট থেকে উদ্ধার, আটক ৩

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর সানজিদা আক্তার (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নর পানিহাতা গ্রামের একটি টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সানজিদা পানিহাতা এলাকার বাসিন্দা আমিনুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে পাশের বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সানজিদা। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করেও তার সন্ধান পাননি।

শুক্রবার বিকেলে নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর একটি টয়লেট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।

স্থানীয়রা জানান, চার বছর বয়সে মাকে হারায় সানজিদা। বাবা মানসিক ভারসাম্যহীন হওয়ায় দীর্ঘদিন ধরে নানার বাড়িতেই বড় হচ্ছিল সে। অসহায় শিশুটির এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশরাফুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪