| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে ভিমরুলের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৬ ইং | ২১:৩৫:২৮:অপরাহ্ন  |  ৯৩৪ বার পঠিত
চাঁদপুরে ভিমরুলের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর শহরের দক্ষিণ তরপুরচন্ডী এলাকায় নিজ বাড়ির বাগানে ফুলগাছের পরিচর্যা করতে গিয়ে ভিমরুলের কামড়ে ফরহাদ হোসেন সোহাগ (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে তরপুরচন্ডী খলিফা বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ ওই এলাকার মৃত আব্দুল লতিফ খলিফার ছেলে। তিনি এক পুত্র সন্তানের জনক। পেশায় তিনি ডেভেলপার ব্যবসায়ী ছিলেন।

সোহাগের চাচা শ্বশুর মো. নাছির আলম জানান, নিজ বাড়ির বাগানে ফুলগাছের পরিচর্যা করতে গেলে একাধিক ভিমরুল তার মাথায় কামড় দেয়। এতে তিনি তীব্র ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল আহসান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

এদিকে রাত ৮টায় নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে সোহাগের দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪