| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৬ ইং | ১৭:৫২:৫৩:অপরাহ্ন  |  ১৩৩৩ বার পঠিত
মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট  গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের মুজিবনগর উপজেলার আলোচিত অনলাইন জুয়ার এজেন্ট ও সাইবার সুরক্ষা আইনে একাধিক মামলার পলাতক আসামি আখতারুজ্জামান ফিলসন (৪৭)–কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কোমরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানটি পরিচালনা করেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান।

পুলিশ সূত্রে জানা যায়, ফিলসনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে দুটি মামলা এবং একটি রাজনৈতিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মামলার নথি অনুযায়ী, তিনি অনলাইন ক্যাসিনো প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থ পাচার, বিকাশ–নগদ–রকেট–উপায়সহ বিভিন্ন মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত আয়ের প্রলোভন দেখিয়ে মানুষকে অনলাইন জুয়ার ফাঁদে ফেলতেন।

এর আগে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি তার বাড়িতে অভিযান চালানো হলেও সে সময় তিনি পানির ট্যাংকে লুকিয়ে পালিয়ে যান বলে জানিয়েছিল পুলিশ।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। প্রমাণ পাওয়া গেলে নতুন মামলাও হতে পারে।

বর্তমানে তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি ওসি মহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, “অনলাইন জুয়া ও মানি লন্ডারিংয়ের পুরো নেটওয়ার্ক শনাক্তে তদন্ত চলছে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪