| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৬ ইং | ১০:৫৩:০৫:পূর্বাহ্ন  |  ৪০৯৯ বার পঠিত
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ঢাকা টেস্টে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ফলে টসে হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ।

৩ পেসার ২ স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তিন পেসার তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী এবং নাহিদ রানা। সাথে ২ স্পিনার তাইজুল ইসলাম এবং অলরাউন্ডার হিসেবে একাদশে আছেন মেহেদী হাসান মিরাজ। একাদশে জায়গা হয়নি অফ স্পিনার নাঈম হাসানের।

পাকিস্তানের একাদশে নেই বাবর আজম। চোটের কারণে ঢাকা টেস্টে খেলা হচ্ছে না এই তারকা ব্যাটারের। স্পিন বিভাগে সাজিদ খানকে একাদশে রাখেনি পাকিস্তান, আছেন নোমান আলী। সাথে ৩ পেসার শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আব্বাস এবং হাসান আলী।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৮ মে সকাল ১০টায় মাঠে গড়াচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে আগামী ১৬ মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪