| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উদ্বোধনের আগেই ফাটল চার কোটি টাকার সংযোগ সড়কে

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৬ ইং | ০৮:৪৫:১৯:পূর্বাহ্ন  |  ৭০৭ বার পঠিত
উদ্বোধনের আগেই ফাটল চার কোটি টাকার সংযোগ সড়কে

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল উপজেলায় প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতুর সংযোগ সড়কে উদ্বোধনের আগেই ফাটল দেখা দিয়েছে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর বাজার এলাকায় নির্মাণাধীন সেতুর সংযোগ সড়কের বিভিন্ন স্থানে ফাটল তৈরি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, টানা বৃষ্টি হলে সড়কের অংশ বিশেষ ধসে পড়তে পারে।

উপজেলা এলজিইডি সূত্র জানায়, সৈদামপুর বাজার-কুরাতলী ভায়া প্রাইমারি স্কুল সড়কে ৭০ মিটার দৈর্ঘ্যের আরসিসি গার্ডার সেতুটি নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান বাছেদ প্রকৌশলী। চার কোটি ৫৫ লাখ ৯৪ হাজার ৭১৮ টাকা ব্যয়ে ২০২১ সালের ১৩ এপ্রিল কাজ শুরু হয়। চুক্তি অনুযায়ী ২০২২ সালের এপ্রিলেই কাজ শেষ হওয়ার কথা থাকলেও পরে মেয়াদ বাড়ানো হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কে যথাযথভাবে মাটি কম্প্যাকশন না করেই কার্পেটিং করায় ফাটল দেখা দিয়েছে। তারা বলছেন, ভারী বৃষ্টি ও যানবাহন চলাচলে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার নুর নবী বলেন, অতিরিক্ত বৃষ্টিপাত ও ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের কিছু অংশে ফাটল দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত করা হবে।

উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান বলেন, সেতুর সংযোগ সড়কের কিছু অংশে ব্লক বসানোর কাজ বাকি রয়েছে। অতিবৃষ্টি ও ভারী যানবাহনের কারণে মাটি সরে গিয়ে ভাঙন তৈরি হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪