| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রথম আলোর সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৬ ইং | ০৭:০৪:২৮:পূর্বাহ্ন  |  ২৮১ বার পঠিত
প্রথম আলোর সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি: দৈনিক প্রথম আলো-এর সম্পাদক মতিউর রহমানসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে হবিগঞ্জের আদালতে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।

বুধবার (৬ মে) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন স্থানীয় এনজিও পিপলস এসিস্ট্যান্ট ফর সোশাল এডভান্সমেন্ট (পাশা)-র নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবির। আদালতের বিচারক মোছা. তানজিনা তানিন মামলাটি আমলে নিয়ে হবিগঞ্জ ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার অপর আসামিরা হলেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াদুল করিম এবং হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন।

মামলার অভিযোগে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের অনুমোদনের পর ৫ ফেব্রুয়ারি প্রথম আলোতে “এক ব্যক্তিনির্ভর ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে সংস্থাটির বিরুদ্ধে তথ্যবিহীন ও মানহানিকর বক্তব্য উপস্থাপন করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

বাদীপক্ষের দাবি, প্রকাশিত প্রতিবেদন ও সম্পাদকীয়র কারণে দেশ-বিদেশের দাতা সংস্থা ও সংশ্লিষ্ট মহলে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং সংস্থাটির সুনাম ক্ষুণ্ন হয়েছে। একই সঙ্গে নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ কার্যক্রম স্থগিত হওয়ায় আর্থিক ক্ষতির মুখেও পড়তে হয়েছে।

মামলায় আরও বলা হয়, প্রতিবেদনে সংস্থাটিকে ‘নামসর্বস্ব’ ও ‘টাকার বিনিময়ে পর্যবেক্ষক কার্ড বিক্রির অভিযোগ রয়েছে’—এভাবে উপস্থাপন করা হয়েছে, যা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শহীদুল ইসলাম বলেন, লিগ্যাল নোটিশের সন্তোষজনক জবাব না পাওয়ায় আদালতে মামলা করা হয়েছে। আদালত ডিবি পুলিশকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪