| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে প্রায় ২০ লাখ টাকার চেক বিতরণ

reporter
  • আপডেট টাইম: মে ০৭, ২০২৬ ইং | ১৬:২৭:১৮:অপরাহ্ন  |  ৪৪২১ বার পঠিত
ঝিনাইদহে ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে প্রায় ২০ লাখ টাকার চেক বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ধর্মীয়, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে ১৯ লাখ ৯০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলার ৩১টি প্রতিষ্ঠানের মধ্যে এ সহায়তার চেক প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ জেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ। তিনি উপকারভোগী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করেন।

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান সহকারী মো. আনওয়ারুল ইসলামসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে মোট ১৯ লাখ ৯০ হাজার টাকার সহায়তার চেক বিতরণ করা হয়।

জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, সরকার ধর্মীয়, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, “প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যয় হচ্ছে কি না, সে বিষয়ে জেলা পরিষদের পক্ষ থেকে তদারকি করা হবে। জেলা পরিষদকে আরও জবাবদিহিমূলক ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করছি।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪