| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত মাওলানা আব্দুল্লাহ

reporter
  • আপডেট টাইম: মে ০৭, ২০২৬ ইং | ১৩:২৯:২১:অপরাহ্ন  |  ৫৯৩৩ বার পঠিত
চাঁদপুরে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত মাওলানা আব্দুল্লাহ

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর জেলায় ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় ২০২৬ সালের ‘শ্রেষ্ঠ জেলা ইমাম’ নির্বাচিত হয়েছেন চাঁদপুর শহরের শাহী জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ মাওলানা মো. আব্দুল্লাহ।

বুধবার (৬ মে) দিনব্যাপী ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত জেলা পর্যায়ের শ্রেষ্ঠ ইমাম বাছাইপর্বে তিনি ‘ক’ ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন।

ইফা সূত্রে জানা যায়, এর আগে জেলার প্রতিটি উপজেলা থেকে তিনজন করে নির্বাচিত মোট ২৪ জন ইমাম জেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় দুটি ক্যাটাগরিতে মোট ৬ জনকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়। এর মধ্যে ‘ক’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেন মাওলানা মো. আব্দুল্লাহ।

মাওলানা মো. আব্দুল্লাহ বর্তমানে হাইমচর কাটাখালি হামিদিয়া আলিম মাদরাসা-এর উপাধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন। বর্ণাঢ্য শিক্ষাজীবনে তিনি ২০০৩ সালে ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসা থেকে কামিল (হাদিস বিভাগ) পরীক্ষায় সারাদেশে প্রথম স্থান অর্জন করেন। একই বছর ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ঢাকা ইমাম প্রশিক্ষণ একাডেমি থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়া তিনি সিদ্ধেশ্বরী কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেন।

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়া ইমামরা এখন বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে চট্টগ্রাম ইমাম প্রশিক্ষণ একাডেমিতে যাবেন। পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন। জাতীয় পর্যায়ে নির্বাচিত শীর্ষ তিন ইমামকে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা, ক্রেস্ট এবং বিদেশ ভ্রমণের সুযোগ দেওয়া হয়।

প্রতিক্রিয়ায় মাওলানা মো. আব্দুল্লাহ মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, “এই সম্মান দ্বীনের একজন দাঈ হিসেবে আমার দায়িত্ব ও পথচলাকে আরও বেগবান করবে। আমি যেন দেশ ও জাতির কল্যাণে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, সেজন্য সবার কাছে দোয়া প্রার্থী।”


রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪