| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে জুস কেনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা, দোকানিকে কুপিয়ে হত্যা

reporter
  • আপডেট টাইম: মে ০৭, ২০২৬ ইং | ১২:৪৪:৪৬:অপরাহ্ন  |  ৪১৬৭ বার পঠিত
বাগেরহাটে জুস কেনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা, দোকানিকে কুপিয়ে হত্যা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে জুস কেনাবেচাকে কেন্দ্র করে মো. মুজাহিদ (৪০) নামে এক দোকানিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার হিজলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুজাহিদ স্থানীয় একজন দোকানি বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত বাইজিদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দোকানে জুস কেনাকে কেন্দ্র করে মুজাহিদ ও বাইজিদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে বিরোধ সৃষ্টি হয়। পরে বাইজিদ ধারালো কাচি দিয়ে মুজাহিদের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত বাইজিদের বাড়িঘরে ভাঙচুর চালায় এবং তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় বাইজিদকে উদ্ধার করে আটক করে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪