| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুমিল্লায় ৬০ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ

reporter
  • আপডেট টাইম: মে ০৫, ২০২৬ ইং | ১৫:২০:২১:অপরাহ্ন  |  ২০৫১৪ বার পঠিত
কুমিল্লায় ৬০ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (০৫ মে) ভোররাতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১০ বিজিবি’র অধীনস্থ আনন্দপুর বিওপির একটি চৌকস টহল দল অভিযান শুরু করে। ভোর আনুমানিক ০৪:৩০ ঘটিকায় সীমান্তের ১০০ গজ অভ্যন্তরে নানকড়া নামক স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।

​কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত দিয়ে অবৈধ চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি’র এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনো অসাধু চক্র যাতে সীমান্ত এলাকা ব্যবহার করে অবৈধ ব্যবসা পরিচালনা করতে না পারে, সেজন্য বিজিবি কঠোর নজরদারি বজায় রাখছে।

জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪