| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শরণখোলায় হিন্দু পরিবারের ওপর হামলা ও জমি দখলের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: মে ০৫, ২০২৬ ইং | ১৩:৫০:০৬:অপরাহ্ন  |  ২৮৮৭২ বার পঠিত
শরণখোলায় হিন্দু পরিবারের ওপর হামলা ও জমি দখলের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর এলাকায় বসতভিটা নিয়ে বিরোধের জেরে এক হিন্দু পরিবারের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী রবীন্দ্রনাথ ঢালী অভিযোগ করেন, সোমবার (০৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশী আব্দুল সোবহান হাওলাদার ও তার লোকজন (৩০-৪০ জন) তাদের বাড়িতে হামলা চালিয়ে ঘরের বেড়া ও টিন ভেঙে ফেলে এবং নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। এ সময় তার স্ত্রী, মা ও কয়েকজন প্রতিবেশী আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অন্যদিকে, অভিযুক্ত সোবহান হাওলাদার দাবি করেন, জমিটি তাদের ক্রয়কৃত এবং প্রতিপক্ষ মিথ্যা অভিযোগ করছে।

পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪