| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোল্লাহাটে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি সাগর আটক

reporter
  • আপডেট টাইম: মে ০৫, ২০২৬ ইং | ১৩:৪৬:৫৫:অপরাহ্ন  |  ২৭৬১৫ বার পঠিত
মোল্লাহাটে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি সাগর আটক

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক ব্যক্তি সাগর শেখ (৪৫) উপজেলার নতুন ঘোষগাতী গ্রামের বাসিন্দা।

রোববার বিকেলে নিজ বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয় এবং তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। সোমবার সকালে তাকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক এ বিষয়ে নিশ্চিত করে বলেন, “মাদকবিরোধী অভিযানে আটক সাগর শেখের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সমাজকে মাদকমুক্ত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪