| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৮ বিভাগে ঝড়-বৃষ্টির সতর্কবার্তা

reporter
  • আপডেট টাইম: মে ০৫, ২০২৬ ইং | ০৮:০৯:০০:পূর্বাহ্ন  |  ৬০৩২৭ বার পঠিত
৮ বিভাগে ঝড়-বৃষ্টির সতর্কবার্তা

স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার প্রবণতা অব্যাহত রয়েছে। এ অবস্থায় মঙ্গলবার (৫ মে) সকাল ৯টার মধ্যে দেশের ৮ বিভাগের বিভিন্ন এলাকায় ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৪ মে) রাতে দেওয়া সতর্কবার্তায় আবহাওয়া অফিস জানায়, রাত ৯টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতসহ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

এদিকে নিয়মিত আবহাওয়া বার্তায় বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী ও বরিশাল বিভাগের কয়েকটি স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

একই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪