| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুদ্ধে ইরানকে পরাজিত করার দাবি করলেন ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৯, ২০২৬ ইং | ১৭:৫৮:২৬:অপরাহ্ন  |  ৭৭৬৩১ বার পঠিত
যুদ্ধে ইরানকে পরাজিত করার দাবি করলেন ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিকভাবে বিজয় অর্জন করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র সফররত ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস-এর সঙ্গে বৈঠকের সময় তিনি এ মন্তব্য করেন। খবর জানিয়েছে বিবিসি।

তবে বক্তব্যে সরাসরি ইরানের নাম উল্লেখ না করে ‘নির্দিষ্ট প্রতিপক্ষ’ বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, “আমরা সেই প্রতিপক্ষকে সামরিকভাবে পরাজিত করেছি।”

এ সময় তিনি আরও জানান, কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। ট্রাম্পের ভাষায়, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এ বিষয়ে একমত এবং প্রয়োজন হলে কঠোর অবস্থান নেওয়া হবে।

কমিউনিজম, ফ্যাসিবাদ ও স্বৈরাচারবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য একসঙ্গে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান এখনো একটি অ-পরমাণু চুক্তি কীভাবে করতে হয় তা বুঝতে পারছে না এবং দ্রুত তাদের অবস্থান পরিবর্তন করা উচিত।

ওই পোস্টের সঙ্গে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি যুক্ত করা হয়, যেখানে ট্রাম্পকে অস্ত্র হাতে বিস্ফোরণের পটভূমিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিতে লেখা ছিল, “নো মোর মি. নাইস গাই!”

ট্রাম্পের এমন বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪