| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিশির মনিরকে লাল কার্ড দেখালেন রাবি শিক্ষার্থীরা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৬, ২০২৬ ইং | ২০:৩৫:৫০:অপরাহ্ন  |  ২৯০২১৮ বার পঠিত
শিশির মনিরকে লাল কার্ড দেখালেন রাবি শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি: সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনি বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের আসামিদের পক্ষে আইনি লড়াই করায় লাল কার্ড দেখিয়ে ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ। 

সোমবার (৬ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি হয়। পরে প্যারিস রোড থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে পরিবহন চত্বরে এসে শেষ হয়। এসময় 'শিশির মনির,শিশির মনির ভুয়া ভুয়া'; 'রাকসু রাকসু ভুয়া ভুয়া', 'ফুয়াদ ফুয়াদ ভুয়া ভুয়া', 'রাবিয়ানদের পক্ষ থেকে লাল কার্ড, লাল কার্ড' এসব স্লোগান দিতে দেখা যায়। 

প্রতিবাদ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ব্যারিস্টার ফুয়াদ একজন আইনজীবী যিনি আইন মানেন না, মুক্তিযুদ্ধ মানেন না। যিনি মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের মতো জায়গায় যেখানে শহীদদের স্মরণ করা হয়, এমন জায়গায় রাকসু প্রোগ্রাম করে তাদের নিয়ে এসেছে। আমরা এই প্রোগ্রামকে প্রত্যাখ্যান করছি।

এসময় অন্য এক শিক্ষার্থী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমরা ব্যারিস্টার ফুয়াদকে অবাঞ্ছিত ঘোষণা করছি। এ বাংলার মাটিতে রাজাকার আল বদর, আল সামস বাহিনীর এজেন্টদের কোনো স্থান নেই। যারা আবরার ফাহাদ ভাইয়ের মতো একজনের হত্যাকারীর পক্ষে সাফাই গায় তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করছি।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) আমন্ত্রণে ‘গণভোটের রায় বাস্তবায়নে: সংকটের পথে দেশ’ শীর্ষক সেমিনারে অতিথি হিসেবে রাবিতে এসেছিলেন আইনজীবী শিশির মনির ও ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪