| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩০, ২০২৬ ইং | ২৩:২৭:৫৭:অপরাহ্ন  |  ৩৮০৩৬২ বার পঠিত
সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: সাবেক সিএমপি কমিশনার আব্দুল জলিল মন্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর ধানমন্ডির তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে ডিবি প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘তার (আব্দুল জলিল মন্ডল) বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ওয়ারেন্ট আছে। তিনি ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় দায়ের করা মামলার আসামি।’

আব্দুল জলিল মন্ডল ২০১৪ সালে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হিসেবে যোগ দেন। এর আগে তিনি চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এক সময় তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার পদেও দায়িত্ব পালন করছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪