| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এজলাসে কাঁদলেন আরএস ফাহিম

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩০, ২০২৬ ইং | ১৮:৪৭:৫৭:অপরাহ্ন  |  ৩৮১৩১৯ বার পঠিত
এজলাসে কাঁদলেন আরএস ফাহিম

স্টাফ রিপোর্টার: আদালতের এজলাসে তোলার সময় অঝোরে কাঁদলেন হত্যা মামলায় গ্রেফতার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরী। সোমবার (৩০ মার্চ) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ছুটিতে থাকায় গুলশান থানার অফিসার ইনচার্জ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ৩১ মার্চ হবে তার জামিন শুনানি।

সোমবার বিকেল ৩টা ২০ মিনিটে কড়া পুলিশি নিরাপত্তায় মাথায় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে তাকে আদালতে আনা হয়। কাঠগড়ায় তোলা হলে তিনি অঝোরে কাঁদতে থাকেন। এ সময় তার আইনজীবীরা তাকে কান্না থামাতে বলেন।

রবিবার (২৯ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে তাকে একদল শিক্ষার্থী আটক করে শাহ আলী থানা পুলিশের কাছে সোপর্দ করে। তার বিরুদ্ধে গুলশান থানায় একটি হত্যা মামলা থাকায় তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৯ জুলাই গুলশানের শাহজাদপুর সুবাস্তু মার্কেটের সামনে হাজারো ছাত্র-জনতা মিছিল করছিল। আন্দোলন দমনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনকে সাহায্য করছিলেন তিনি। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪