| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণপরিবহনে জিপিএস চালু, গতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৯, ২০২৬ ইং | ১৭:২৬:১৫:অপরাহ্ন  |  ৪০৮৬৩২ বার পঠিত
গণপরিবহনে জিপিএস চালু, গতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ডেস্ক: সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দেশের সব গণপরিবহন ও বাণিজ্যিক যানবাহনে জিপিএস প্রযুক্তি চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রোববার (২৯ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, জিপিএস চালু হলে যানবাহনের গতি, অবস্থান এবং ট্রাফিক আইন মেনে চলা হচ্ছে কি না,সবকিছু সহজে পর্যবেক্ষণ করা যাবে। এতে মাঝপথে যাত্রী ওঠানো, অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়ম নিয়ন্ত্রণে আসবে।

প্রাথমিকভাবে বাস ও অন্যান্য বাণিজ্যিক যানবাহনে জিপিএস ডিভাইস স্থাপন করা হবে। নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে তা স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হবে এবং সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, ফিটনেসবিহীন যানবাহন শনাক্ত করতেও এই প্রযুক্তি কার্যকর হবে। ফিটনেস নবায়ন ছাড়া রাস্তায় নামলে জিপিএস তথ্যের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। এ কার্যক্রম বাস্তবায়নে বিআরটিএ ও পুলিশ যৌথভাবে কাজ করবে।

ঈদযাত্রা প্রসঙ্গে তিনি বলেন, প্রায় দেড় কোটি মানুষ নিরাপদে বাড়ি ফিরেছেন। পাশাপাশি ফেরি পারাপারে নিরাপত্তা বাড়াতে নতুন নির্দেশনা অনুযায়ী যানবাহন ওঠানোর আগে সব যাত্রী নামানো বাধ্যতামূলক করা হবে।

মন্ত্রী জানান, ইতোমধ্যে সিসি ক্যামেরা ও স্পিড ক্যামেরার মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে মামলা কার্যক্রম শুরু হয়েছে। জিপিএস চালু হলে সড়ক পরিবহন ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪