রিপোর্টার্স২৪ ডেস্ক: মা হওয়ার পর নিজের জীবনবোধ ও ব্যক্তিত্বে বড় পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস মুক্তির আগে এক সাক্ষাৎকারে নিজের এই রূপান্তরের কথা তুলে ধরেন তিনি।
পর্দায় এতদিন ‘মিষ্টি মেয়ের’ ইমেজে দেখা গেলেও কিয়ারা জানান, মাতৃত্ব তাকে আরও সাহসী ও দৃঢ়চেতা করে তুলেছে। তার ভাষায়, “আমি আসলে মা হওয়ার পরে যেন বাঘিনী হয়ে উঠেছি। কখনও মনে হয়, এই পৃথিবীর কোনও কিছুকেই গুরুত্ব দেওয়ার দরকার নেই, আবার কখনও সবকিছুই খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।”
নতুন বছরের অন্যতম আলোচিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস-এ কন্নড় সুপারস্টার যশ-এর বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন কিয়ারা। গত বছরের জুলাইয়ে সন্তান জন্ম দেওয়ার পর এটিই তার প্রথম বড় প্রজেক্ট।
সম্প্রতি প্রকাশিত সিনেমাটির একটি পোস্টারে যশের সঙ্গে কিয়ারাকে দেখা গেছে। পোস্টারে যশের হাতে চুরুট থাকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছুটা বিতর্ক তৈরি হলেও সংশ্লিষ্টরা বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না।
পরিচালক গীতু মোহনদাস জানান, চিত্রনাট্যের ‘নাদিয়া’ চরিত্রের জন্য শুরু থেকেই তার প্রথম পছন্দ ছিলেন কিয়ারা। তার মতে, কিয়ারার অভিনয়ে এমন এক মানবিক গভীরতা রয়েছে, যা দর্শকদের নাড়া দেবে।
রিপোর্টার্স২৪/আরকে