| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৮, ২০২৬ ইং | ১১:১৫:৫৮:পূর্বাহ্ন  |  ৩৯৮৫৮৯ বার পঠিত
তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর তেজগাঁও এলাকায় গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক কলেজছাত্র। নিহত শাহরিয়ার ইমন (১৮) সিদ্ধেশ্বরী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু ওমর ফারুক (২০) আহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত প্রায় পৌনে ২টার দিকে তেজগাঁওয়ের সাওদান গ্রুপ কোম্পানির সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন।

গুরুতর আহত অবস্থায় পথচারীরা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত আড়াইটার দিকে ইমনকে মৃত ঘোষণা করেন। আহত ওমর ফারুক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নিহতের স্বজন মো. সাদ্দাম হোসেন জানান, ইমন মুগদার মান্ডা মধ্যপাড়ায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার বাবা হযরত আলী ইতোমধ্যে মারা গেছেন। রাতে মামার মোটরসাইকেল নিয়ে বন্ধু ওমর ফারুককে সঙ্গে নিয়ে বের হয়েছিলেন ইমন। কিছুক্ষণ পরই দুর্ঘটনার খবর আসে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, দুর্ঘটনার পর পথচারীরা দুইজনকে হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।

এই দুর্ঘটনায় আবারও রাজধানীর সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪