| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৮, ২০২৬ ইং | ০৩:৫০:১৫:পূর্বাহ্ন  |  ৪০১৬১৭ বার পঠিত
নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর

সিনিয়র রিপোর্টার: শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশে নকল করে পরীক্ষায় পাস করার সুযোগ আর থাকবে না। নকল বন্ধে শিক্ষকদের কার্যকর ভূমিকার ওপর জোর দেন তিনি।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ড সম্মেলন কক্ষে বোর্ডের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, অতীতে পাবলিক পরীক্ষায় নকলের প্রবণতা বাড়লেও এখন থেকে তা কঠোরভাবে বন্ধ করা হবে। তিনি অভিযোগ করেন, একসময় কিছু শিক্ষকই নকলের সুযোগ তৈরি করেছিলেন, তবে সেটি বন্ধেও শিক্ষকরাই ভূমিকা রাখতে পারেন।

তিনি আরও বলেন, আসন্ন এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে প্রতিটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে হবে। শুধু পরীক্ষার সময় নয়, সার্বক্ষণিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নজরদারি জোরদার করার নির্দেশ দেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বকে তিনি একটি ‘এবাদতখানা’ হিসেবে দেখেন এবং শিক্ষকদেরও শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ আবুল বাশারসহ জেলা ও মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪