| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বাধীনতাবিরোধী অপশক্তি নতুন রূপে সক্রিয়: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ২১:৩৮:২৩:অপরাহ্ন  |  ৪১৬১৯২ বার পঠিত
স্বাধীনতাবিরোধী অপশক্তি নতুন রূপে সক্রিয়: মির্জা ফখরুল
ছবির ক্যাপশন: সংগৃহীত

অনলাইন ডেস্ক: মহান স্বাধীনতা দিবসের ৫৫ বছর পরও দেশের স্বাধীনতাবিরোধী ও পাকিস্তানপন্থি অপশক্তি নতুন রূপে আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিল, সেই শক্তিই আজ ভিন্ন চেহারায় রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এসব অপশক্তি সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, স্বাধীনতা ও গণতন্ত্র সমুন্নত রাখতে হলে সবাইকে সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে হবে এবং যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, অতীতমুখী রাজনীতি পরিহার করে আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গি গ্রহণ করা প্রয়োজন।

দলের নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সব ধরনের ষড়যন্ত্র ও অপশক্তিকে মোকাবিলা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে হবে। তার নেতৃত্বেই বাংলাদেশ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪