| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসিনা আমলের ‘হেলমেট বাহিনী’ই এখনকার ‘গুপ্ত বাহিনী’: ভূমিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ১৭:০০:২৯:অপরাহ্ন  |  ৩৯৭৯৬০ বার পঠিত
হাসিনা আমলের ‘হেলমেট বাহিনী’ই এখনকার ‘গুপ্ত বাহিনী’: ভূমিমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর আমলে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো ‘হেলমেট বাহিনী’ এখন ‘গুপ্ত বাহিনীতে’ রূপ নিয়েছে এবং তারাই দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে রাজশাহী-এর একটি কমিউনিটি সেন্টারে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী অভিযোগ করেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পর সেই হেলমেট বাহিনীর সদস্যরা এখন গুপ্ত বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির পেছনে তাদের হাত রয়েছে।

তিনি আরও বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন। আমাদের ঘোষণা সবার আগে বাংলাদেশ। আমরা কোনো প্রভু নই, বরং বন্ধুত্বে বিশ্বাস করি। দেশের সাধারণ মানুষই আমাদের মূল শক্তি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি কোনো মন্ত্রী, এমপি বা মেয়রের দল নয় এটি কর্মীদের দল, আর কর্মীরাই এই দলের প্রাণশক্তি।

ভূমি মন্ত্রণালয়ের খাস জমি প্রসঙ্গে তিনি বলেন, আমরা চাইলে খাস জমি দখল করে অফিস করতে পারতাম, কিন্তু বিএনপি দখলবাজিতে বিশ্বাস করে না। আমরা বৈধভাবে জায়গা কিনে স্থায়ী অফিস নির্মাণ করব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শফিকুল হক মিলনসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪