| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রমনা থেকে সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ১৫:০১:৪২:অপরাহ্ন  |  ৪০০২৮১ বার পঠিত
রমনা থেকে সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার
ছবির ক্যাপশন: সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টি বগুড়া জেলা কমিটির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সংগৃহীত ছবি,

বগুড়া প্রতিনিধি: বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টি বগুড়া জেলা কমিটির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) ভোরে রাজধানীর রমনা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শরিফুল ইসলাম জিন্নাহ (৭৬) বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার বাসিন্দা এবং মৃত আজিমদ্দিনের ছেলে। বগুড়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত এক হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলাসহ একাধিক মামলার আসামি জিন্নাহ। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি বিশেষ দল রাজধানীর রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৭ অক্টোবর শিবগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা একটি মামলায় (মামলা নম্বর-১৫) তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

এ ছাড়া তাঁর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ মোট ১০টি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী জিন্নাহকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪