| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেটে দুপুরে ঝড়ের সতর্কতা

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ০৮:০২:৪৯:পূর্বাহ্ন  |  ৪০১৭৫৫ বার পঠিত
ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেটে দুপুরে ঝড়ের সতর্কতা

স্টাফ রিপোর্টার: আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকাসহ দেশের চার জেলায় শুক্রবার (২৭ মার্চ) দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখানোর জন্য বলা হয়েছে। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে।

অপর একটি বার্তায় বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ ও এর আশপাশে লঘুচাপের বাড়তি অংশ অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সন্ধ্যা পর্যন্ত ঢাকা, রংপুর, খুলনা ও সিলেটের কয়েকটি স্থানে দমকা বা ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্য স্থানে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় তাপমাত্রা সামান্য বাড়তে পারে, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজ সন্ধ্যার পর দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিনে বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪