স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে তাদের আটক করা হয় বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন,ময়মনসিংহের রকিবুল ইসলাম দুর্জয় (৩২), ব্রাহ্মণবাড়িয়ার মিষ্টি সুভাষ (২৮) এবং ঢাকার তাহমিনা আক্তার (৪০)।
পুলিশ জানায়, স্বাধীনতা দিবস-২০২৬ উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ‘বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা’ লেখা সম্বলিত পুষ্পস্তবক অর্পণের সময় তাদের আটক করা হয়।
বর্তমানে আটক তিনজন আশুলিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ।
রিপোর্টার্স২৪/এসসি