বিনোদন ডেস্ক: ঈদুল ফিতরে মুক্তি পাওয়া নতুন সিনেমা ‘রাক্ষস’ ঘিরে আলোচনা যখন তুঙ্গে, তখনই ঢালিউডে নতুন করে আলোচনার জন্ম দিলেন ভারতীয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। সরাসরি জানালেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান-এর সঙ্গে কাজ করতে চান তিনি।
ঢালিউড অভিনেতা সিয়াম আহমেদ-এর সঙ্গে প্রথমবার জুটি বেঁধে ‘রাক্ষস’ সিনেমায় অভিনয় করেছেন সুস্মিতা। পর্দায় তাদের দুষ্টু-মিষ্টি রসায়ন ইতোমধ্যেই দর্শকদের নজর কেড়েছে এবং সামাজিক মাধ্যমে প্রশংসাও কুড়াচ্ছে।
সিনেমার প্রচারণায় অংশ নিয়ে এক সাক্ষাৎকারে সুস্মিতা চ্যাটার্জি অকপটে বলেন, শাকিব খানের সঙ্গে কে না কাজ করতে চায়? আমিও কাজ করতে চাই। তার এই মন্তব্যে ঢালিউড অঙ্গনে নতুন জল্পনা শুরু হয়েছে।
শুধু কাজের আগ্রহই নয়, বাংলাদেশে এসে এখানকার আতিথেয়তা ও খাবারের প্রতিও মুগ্ধতার কথা জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, বিরিয়ানি, ইলিশ ও মিষ্টি তার ভীষণ পছন্দ যা তার অভিজ্ঞতাকে আরও আনন্দময় করে তুলেছে।
এদিকে ‘রাক্ষস’ সিনেমায় তার অভিনয় দর্শকদের ইতিবাচক সাড়া পেয়েছে। সিয়ামের সঙ্গে তার নতুন জুটি বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে এখন প্রশ্ন একটাই ভক্তদের এই আগ্রহ কি বাস্তবে রূপ নেবে? ভবিষ্যতে কি সত্যিই শাকিব খান-এর বিপরীতে দেখা যাবে সুস্মিতা চ্যাটার্জি-কে? ঢালিউড এখন সেই উত্তরের অপেক্ষায়।
রিপোর্টার্স২৪/ঝুম