| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘রোনালদোর জন্যই বিশ্বকাপ জিততে প্রস্তুত পর্তুগাল’

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ১৭:৪৪:২৫:অপরাহ্ন  |  ৪৪২৮৭১ বার পঠিত
‘রোনালদোর জন্যই বিশ্বকাপ জিততে প্রস্তুত পর্তুগাল’

রিপোর্টার্স২৪ ডেস্ক: দুই দশকের বন্ধুত্ব, অসংখ্য স্মৃতি আর এখন একটাই লক্ষ্য: বন্ধুকে বিশ্বকাপ জয়ের উপহার। রিকার্ডো কোয়ারেসমা মনে করেন, ক্রিশ্চিয়ানো রোনালদো-র জন্যই ২০২৬ বিশ্বকাপ জিততে প্রস্তুত পর্তুগাল জাতীয় ফুটবল দল।

স্পোর্টিং সিপির একাডেমিতে শুরু হওয়া এই দুই তারকার বন্ধুত্ব আজও অটুট। কোয়ারেসমা বিদায় নিয়েছেন অনেক আগেই, কিন্তু রোনালদো এখনো দাপটের সঙ্গে খেলছেন এবং এগিয়ে যাচ্ছেন ক্যারিয়ারের ১০০০ গোলের মাইলফলকের দিকে।

কোয়ারেসমা স্পষ্টভাবে জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপই হতে পারে রোনালদোর শেষ বিশ্বকাপ। তাই পুরো দল চায় শিরোপা জিতে তাকে স্মরণীয় বিদায় দিতে।

তিনি বলেন, এটা তার শেষ বিশ্বকাপ, সবাই চায় সে শিরোপাটা জিতুক। এই দলের সেই সামর্থ্য আছে।

৪১ বছর বয়সেও রোনালদোই দলের প্রধান ভরসা। তার অভিজ্ঞতা, ফিটনেস ও নেতৃত্বগুণ এখনো পর্তুগালের সবচেয়ে বড় শক্তি। কোয়ারেসমার বিশ্বাস, বড় মঞ্চে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা এখনো হারাননি তিনি। তবে লড়াইটা সহজ হবে না। ২০২২ বিশ্বকাপজয়ী লিওনেল মেসি-ও ২০২৬ আসরে খেলতে পারেন, যা হতে যাচ্ছে তার ষষ্ঠ বিশ্বকাপ। ফলে ফুটবল বিশ্ব আবারও দেখতে পারে মেসি-রোনালদোর মহারণ।

পর্তুগাল দলে এখন তরুণ ও অভিজ্ঞদের মিশেল। সাম্প্রতিক পারফরম্যান্স, বিশেষ করে উয়েফা নেশন্স লিগ জয়, দলটির আত্মবিশ্বাস বাড়িয়েছে। ২০১৬ সালের ইউরো জয়ের অভিজ্ঞতা থেকেও অনুপ্রাণিত তারা।

সব মিলিয়ে, ২০২৬ বিশ্বকাপ ঘিরে আবেগ, প্রত্যাশা আর ইতিহাস গড়ার লড়াই—সবকিছুর কেন্দ্রবিন্দুতে রোনালদো। এখন দেখার বিষয়, পর্তুগাল কি পারবে তাদের মহাতারকাকে স্বপ্নের বিদায় উপহার দিতে, নাকি আবারও হাসবেন মেসি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪