| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘সরকার বলে তেল আছে, পাম্পের মালিক বলে নাই’

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ১২:৫৩:৪০:অপরাহ্ন  |  ৪৩৩১৩৮ বার পঠিত
‘সরকার বলে তেল আছে, পাম্পের মালিক বলে নাই’
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: জ্বালানি সংকটের প্রেক্ষাপটে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তা, যা ব্যাপক সাড়া ফেলেছে।

ঈদের আগে থেকে দেশের বিভিন্ন পেট্রলপাম্পে তেল থাকলেও চাহিদা অনুযায়ী সরবরাহ পাওয়া যাচ্ছে না- এমন অভিযোগ রয়েছে সাধারণ মানুষের। যদিও সংশ্লিষ্ট মহল দাবি করছে, ডিপোগুলোতে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবুও বাস্তবচিত্র ভিন্ন হওয়ায় পাম্পে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।

প্রায় ১০ সেকেন্ডের ভিডিওতে জামিল বলেন, সরকার বলে তেল আছে, মন্ত্রী বলে তেল আছে, পাম্পের মালিক বলে তেল নাই, আমি বলি পাম্পে তেল নাই- আসলে মানুষ কার কথা বিশ্বাস করবে? ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, তেল আছে, তেল নাই।

ভিডিওটি জামিলের ফেসবুক পেজে ইতোমধ্যে প্রায় ১২ লাখ ভিউ, ১৪ হাজারেরও বেশি শেয়ার এবং ছয় শতাধিক মন্তব্য পেয়েছে। মন্তব্য ঘরে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে- কেউ লিখেছেন, জামিল ভাই, সবাই বাসায় জমা করিতেছে!, আবার কেউ ব্যঙ্গ করে বলেছেন, তেল না থাকলে নেতাদের এতো তেল মারে কোত্থেকে?

জামিল হোসেন ঈদের সময় একাধিক নাটকে অভিনয় করছেন। তিনি ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো মীরাক্কেল-এর মাধ্যমে প্রথম পরিচিতি পান এবং নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মধ্যে জায়গা করে নিয়েছেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪