স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবরের নামে রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) রমনা থানায় আসিফ আকবরের বিরুদ্ধে বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী মো. সালাহউদ্দিন ভূঞা এই সাধারণ ডায়েরি করেন।
প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হন আসিফ আকবর। পরে বিসিবির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যানের দায়িত্বও পান এই পরিচালক।
ইদানীং আসিফ আকবর বেশি আলোচিত অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভেড়ানোর তোড়জোড়কে কেন্দ্র করে। সাকিবকে বাংলাদেশে ফিরিয়ে খেলানোর ব্যবস্থা করতে দৌঁড়ঝাপ করছেন তিনি। সম্প্রতি, সাকিবের জন্মদিন উপলক্ষে লন্ডনে একসঙ্গে কেক কেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন তিনি।
রিপোর্টার্স২৪/ধ্রুব