| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফয়সাল করিমের দাবি: আমি হত্যাকাণ্ডে জড়িত নই, আমাকে ফাঁসানো হচ্ছে

reporter
  • আপডেট টাইম: মার্চ ২২, ২০২৬ ইং | ১৮:০০:২৯:অপরাহ্ন  |  ৪৪৭৮২৮ বার পঠিত
ফয়সাল করিমের দাবি: আমি হত্যাকাণ্ডে জড়িত নই, আমাকে ফাঁসানো হচ্ছে
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ডেস্ক:  ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে ১৪ দিনের পুলিশ রিমান্ড শেষে রোববার (২২ মার্চ) বিধাননগর আদালতে হাজির করা হয়।

সকালে শারীরিক পরীক্ষা শেষে তাদের আদালতে তোলা হয়। আদালতে নেওয়ার আগে ফয়সাল সাংবাদিকদের বলেন, আমি এই হত্যাকাণ্ডে জড়িত নই, আমাকে ফাঁসানো হচ্ছে। তবে আলমগীর এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

গত ৭ মার্চ বাংলাদেশ সীমান্তসংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। ৮ মার্চ স্থানীয় আদালত তাদের ১৪ দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।

এ মামলায় গ্রেপ্তার আরেক আসামি, বাংলাদেশি নাগরিক ফিলিপ সাংমাকে শনিবার (২১ মার্চ) ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। ওই সময়ে তাকে কারাগারে জিজ্ঞাসাবাদ করার সুযোগ পেয়েছে এসটিএফ। তাকে ৩ এপ্রিল আবার আদালতে তোলা হবে। আদালতে নেওয়ার আগে ফিলিপের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং পরে দমদম কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।

মামলার পটভূমি অনুযায়ী, গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার পল্টনের বক্স কালভার্ট রোডে জুমার নামাজ শেষে গণসংযোগ শেষে ফেরার পথে মোটরসাইকেল আরোহী দু’জনের গুলিতে গুরুতর আহত হন শরীফ হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

মামলায় গ্রেপ্তার কিছু আসামি ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতের সিদ্ধান্ত বাকি দুই আসামির বিষয়ে শিগগিরই জানা যাবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪